এ কেমন রঙ্গ যাদু

এ কেমন রঙ্গ যাদু
এ কেমন রঙ্গ
ভালবাসা পোড়ায় যে মন
পোড়ে না তো অঙ্গ |

পিরীতির রীতি এমন,
দূরে গেলে কাঁদে যে মন
দু’চোখের কুল ছাপানো
ব্যথারই তরঙ্গ।

চুপি চুপি আসা যাওয়া
তারই নাম ফাগুন হাওয়া,
ফাগুনের আগুনে হায়
পোড়ে যে পতঙ্গ |

সোহাগের রীতি এমন,
কাছে এলে কি জ্বালাতন
দিবানিশি মন ভোলানো
কথারই প্রসংগ ||

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

গীতটোৰ পৃষ্ঠভূমি / প্ৰসঙ্গ/ গীতটোৰ সৈতে জড়িত কোনো কাহিনী/ Trivia জানে নেকি?

✨ Share Trivia ✨
 
Scroll to Top