মেঘ থম থম করে

মেঘ থম থম করে কেউ নেই নেই

জল থৈ থৈ করে কিছু নেই নেই

ভাঙ্গনের যে নেই পারাপার

তুমি আমি সব একাকার।।

কোথায় জানি না

কী ছিল যে কোথায়

সীমানা পেরিয়ে

সব মিশে যেতে চায়

আধারের যে নেই পারাপার

তুমি আমি সব একাকার।।

পুরনো সব নিয়ম ভাঙ্গে

অনিয়মের ঝড়

ঝড়ো হাওয়া ভেঙ্গে দিও

মিথ্যে তাসের ঘর

নুতন মাটিতে আসে

ফসলেরই কাল

আধার পেরিয়ে আসে

আগামী সকাল

রাত ঘুম ঘুম ঘোরে জাগে ঐ

রোদ ঝলমল করে দেখ ঐ

বাতাসের যে নেই হাহাকার

পথ নেই যে পথ হারাবার।।

Click here for the song: https://www.youtube.com/watch?v=c2nnglzvz34&ab_channel=GSeriesMusic

গীতটোৰ পৃষ্ঠভূমি / প্ৰসঙ্গ/ গীতটোৰ সৈতে জড়িত কোনো কাহিনী/ Trivia জানে নেকি?

✨ Share Trivia ✨
 
Scroll to Top