আকাশী গঙ্গা খুঁজিনি তো,
না খুঁজিনি স্বর্ণ অলংকার
নিষ্ঠুর জীবনের সংগ্রামে
চেয়েছি প্রেরণা ভালোবাসার।
মহা মহা সাগরেতে কত না লহর গুনেছি
মহা মহা নগরীতে কত না পথ হারিয়েছি
সহানুভূতির পথ খুঁজে খুঁজে ঝরেছে দু’চোখে অশ্রুধার।।
হয়তো আমি হাজার জনের হাজার মালা পাই
তথাপি কেন বিশেষ জনের মনের মাধুরী চাই।
জানা-শোনা গান গেয়ে গেয়ে মুখর করেছি স্বরবিতান
চেনা চেনা শ্রোতা জনতার হাসিতে খুশিতে ভরেছি প্রাণ
ক্ষণেক মৌন পরশ দিয়ে কে নামাবে আমার দুখেরি ভার।।
বাংলা অনুবাদ: শিবদাস বন্দ্যোপাধ্যায়
Click Here for Assamese Version
গীতটোৰ পৃষ্ঠভূমি / প্ৰসঙ্গ/ গীতটোৰ সৈতে জড়িত কোনো কাহিনী/ Trivia জানে নেকি?
✨ Share Trivia ✨