ও মালিক সারাজীবন কাঁদালে যখন

ও মালিক সারাজীবন কাঁদালে যখন
আমায় মেঘ করে দাও
তবু কাঁদতে পারবো পরের সুখে অনেক ভাল তাও,
মানুষ যেন করো না আমায় মেঘ করে দাও ।।

ফসল হারা শুকনো মাটির বৈশাখেতে তৃষ্ণা পেলে
সাগর থেকে জল এনে যে বৃষ্টি ধারায় দেব ঢেলে
আর রামধনুকে বলবো আমায় রাঙিয়ে দিয়ে যাও ।।

আকাশটা যে হবে কাগজ তাতে বিজলী আখর দিয়ে
আরেকটা নয় মেঘদূত হোক লেখা আমায় নিয়ে,
আমি মজনুর চোখে হবো না মেঘ এই কি তুমি চাও ?।

Lyrics: গৌরীপ্রসন্ন মজুমদার
 

গীতটোৰ পৃষ্ঠভূমি / প্ৰসঙ্গ/ গীতটোৰ সৈতে জড়িত কোনো কাহিনী/ Trivia জানে নেকি?

✨ Share Trivia ✨
 
Scroll to Top